স্ত্রীকে চেয়ার সঙ্গে বেঁধে স্বামীর আ’ত্মহ’ত্যা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 78289

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (78289, 'post_views_count', '0')

0

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে স্বামী আত্মহত্যা করেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঘাটাইল পৌর শহরের খরাবর মহল্লার আলীম মিয়ার বাসায় এ ঘটনাটি ঘটে। নিহত আহাদ আলী নাটোরের ঝোগাদা ঈশ্বরদী গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

খরাবর আলিম মিয়ার বাসার ভাড়াটিয়া মোহনা জানান, আহাদ আলী (৩৫) নামের এক যুবক আরএফএল কোম্পানির এসআর হিসেবে চাকরি করেন বলে শুনেছি। তিনি এ মাসের প্রথম দিকে এ ফ্ল্যাটের পাশের রুম ভাড়া নেয়।

Advertisement

স্থানীয় আরেকজন জানান,  শুক্রবার রাতে ওই যুবক বাসায় ফিরে। রাত সাড়ে ৮টার দিকে রুমের ভেতর থেকে তার স্ত্রী মিলির চিৎকারের শব্দ শোনা যায়। পরে মহল্লার লোকজন শাবল দিয়ে দরজার ছিটকিরি ভেঙ্গে রুমে ঢুকে আহাদকে ঝুলন্ত অবস্থায় দেখে। তার পাশেই চেয়ারের সঙ্গে বাধা অবস্থায় স্ত্রী মিলিকে দেখা যায়।

পরে স্থানীয়রা আহাদকে ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে বলে জানা গেছে।

ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here