সোনারগাঁয়ে আ”লীগকে নিয়ে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে….কালাম

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 51180

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (51180, 'post_views_count', '0')

0

সোনারগাঁও প্রতিনিধিঃ  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার দিনব্যাপি জামপুর এবং নোয়াগাও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শোক সভা,দোয়া মাহফিল এবং দুঃস্থদের  মাঝে নেতা কর্মিদের সাথে নিয়ে খাবার বিতরন করেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম। জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বুধবার বিকেলে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাবো,ওটমা,পাকুন্ডা,পেচাইন সহ কয়েকটি স্পটে শোক সভায় অংশ নেন।পরবর্তীতে নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ বাতেনের সভাপতিত্বে শোক সভায় অংশ নেন মাহফুজুর রহমান কালাম।

Advertisement

এসময় শোক সভায় বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে শত শত নেতাকর্মী ও জনগণের মাঝে খাবার বিতরণ করেন।

এসময় মাহফুজুর রহমান কালাম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী আমাদের হৃদয়ের স্পন্দনে বঙ্গবন্ধু চিরকাল বেঁচে থাকবেন তার কর্মে। ১৯৭৫ এদেশের কতিপয় কুচক্রী মহলের হাতে স্বপরিবারে নির্মমভাবে খুন হোন তিনি।

রাজনীতিতে বহু চড়াই-উতরাই পেরিয়ে ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত আছি এবং ভবিষ্যতেও থাকবো।

তিনি আরও বলেন,বঙ্গবন্ধুকে শেষ করার জন্য যেমন তখন বিএনপি,জামাত সহ আওয়ামীলীগের ছায়াতলে এসে বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে খুন করেছিলো।

আজ সোনারগাঁও আওয়ামীলীগকে শেষ করতে বিএনপি,জামাত,রাজাকার পরিবারের সন্তানরা এবং হাইব্রিডরা আওয়ামীলীগের ঘরে এসে আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করে আওয়ামীলীগকে ধ্বংশ করতে চাইছে।

নেতাকর্মীদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের আরও সচেতন হতে হবে। সবাইকে একত্রিত হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, জেলা যুব আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, আওয়ামীলীগ নেতা আল আমিন,গোলজার হোসেন ও আব্দুন নূর সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।      

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here