সীমান্ত হত্যা বন্ধের দাবিতে প্রতীকী লাশ নিয়ে শুরু পদযাত্রা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 52281

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (52281, 'post_views_count', '0')

0

সীমান্ত হত্যা বন্ধের দাবিতে প্রতীকী লাশ নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত অভিমুখে একক পদযাত্রা শুরু করেছেন হানিফ বাংলাদেশি।

Advertisement

পদযাত্রার দ্বিতীয় দিনে শনিবার (১২ সেপেস্টম্বর) সাভারে পৌঁছেছেন তিনি। আগামীকাল সকাল ৮টায় সাভার থেকে আবারো পদযাত্রা শুরু করবেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একক পদযাত্রা শুরু করেন হানিফ বাংলাদেশি। পদযাত্রার প্রথম দিনে ১৫ কিলোমিটার পায়ে হেঁটে গাবতলী ব্রিজ গিয়ে পদযাত্রা শেষ করেন তিনি।

পদযাত্রা সম্পর্কে হানিফ বাংলাদেশি বলেন, ‘বাংলাদেশ-ভারত প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশ। আমরা চাই ভারত প্রতিবেশীর সঙ্গে মানবিক আচরণ করুক। কিন্তু প্রতিনিয়তই ভারতের বিএসএফ নিরীহ বাংলাদেশিদের হত্যা করে চলছে।’

তিনি বলেন, হতে পারে তারা গরু চোর, চোরাকারবারি; তবু এদের আইনের আওতায় বিচার করা হোক।

যখন যে দল রাষ্ট্রক্ষমতায় আসে তখন তারা দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার জন্যে ভারতের তোষামোদী ছাড়া জনগণের জানমাল ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলেও ক্ষোভ প্রকাশ করেন হানিফ বাংলাদেশি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here