সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 56984

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (56984, 'post_views_count', '0')

0

স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্রযুদ্ধের প্রধান সংগঠক এবং ‘নিউক্লিয়াস-বিএলএফ’র প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

বুধবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে রাত ১২টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সিরাজুল আলম খানের ছোট ভাই ফেরদৌস আলম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় অসুস্থ বোধ করলে সিরাজুল আলম খানকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

৮০ বছর বয়সী সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে শ্বাসকষ্টজনিত কারণে দুবাই হাসপাতালে ভর্তি হন সাবেক এই ছাত্রনেতা ও রাজনীতিবিদ। নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয় এবং সেখান থেকে সিসিইউতে নেয়া হয়।

ফলোআপ চিকিৎসার জন্য ২০১৯ সালের ৩১ জুলাই নিউইয়র্ক যান সিরাজুল আলম খান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here