সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের দুস্থ্য মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরন

0
1422

খন্দকার মোহাম্মাদ আলিঃ বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন ‘‘ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারলেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে করা মুক্ত করা যাবে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ্য মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরন কালে এমন মন্তব্য করেন তিনি ।

Advertisement

এসময় উপজেলা বিএসপির সাবেক সহ সভাপতি গোলাম আযমের সভাপতিত্বে সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পক্ষ থেকে বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর থানার ৫ হাজার দুস্থ্য, অসহায় ও নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে লুঙ্গি, শাড়ী ও পাঞ্জাবী বিতরন করেন, বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় । এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ,উপজেলা বিএনপির নেতা আব্দুস সামাদ সরকার, আজিজল হক সরকার, মজনু মিয়া প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here