সিদ্ধিরগঞ্জে গৃহবধুকে নির্যাতন : থানায় অভিযোগ

0
449

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে মাদকসেবী স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী উর্মি। বিভিন্ন সময় স্ত্রী উর্মি (১৯) পরিবারের কাছে টাকা দাবী করেন মাদকাসক্ত স্বামী মহিউদ্দিন আহমেদ মিদুল। বিভিন্ন সময়ে স্বামী দাবীকৃত টাকা বাবার বাড়ী থেকে এনে দিলে কিছুদিন ভালো থাকে। পরে আবার টাকার জন্য উর্মি উপর নির্যাতন চালায় মাদকসেবী স্বামী। বিভিন্ন সময় উর্মিকে দেওয়া হয় হত্যার হুমকি দেয় স্বামী মহিউদ্দিন আহমেদ মিদুল। স্বামীর অত্যাচার থেকে রেহায় পেতে মঙ্গলবার উর্মি সিদ্ধিরগঞ্জ থানায় স্বামী মহিউদ্দিন আহমেদ মিদুলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ নং ৩৬০৮। অভিযোগকারী উর্মি জানান, শিমরাইল এলাকার মমতাজের ছেলে মহিউদ্দিন আহমেদ মিদুলের সাথে গত দেড় বছর আগে আমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর যতুকের জন্য নানা ভাবে অত্যাচার  করা হয় আমার উপর। নির্যাতন করার সময় আমি ৩ মাসের গর্ভবতী ছিলাম। আমার বাচ্চা নষ্ট করার জন্য সুকৌশলে আমার স্বামী ঔষুধ খাওয়ায়।

Advertisement

পরে আমার গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায়। পাসন্ড স্বামীর অত্যাচার আর সহ্য করতে না পেরে আমি সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here