সাভারে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 60999

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (60999, 'post_views_count', '0')

0

কামরুল হাসানঃ ঢাকার নিকটবর্তী সাভারে কভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত ওই গৃহবধুর নাম হুমায়রা রহমান (২৫)। এ ঘটনায় নিহতের স্বামী পড়ে গিয়ে আহত হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। তিনি ধর্মান্তরিত হয়ে সাভারের ফুলবাড়িয়া এলাকার মিজানুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বৃহস্পতিবার( ১৭ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের থানা বাসস্ট্যান্ডের কাছে আরিচাগামী লেনে এই দুর্ঘটনায় ঘটে। জানা গেছে, ফুলবাড়িয়া পানপাড়া এলাকার মিজানুর রহমান (৩২) ও তাঁর স্ত্রী হুমায়রা রহমান বৃহষ্পতিবার দুপুরের দিকে মোটর সাইকেল যোগে সাভার বাসস্ট্যান্ডের দিকে আসছিলেন। এ সময় পেছন থেকে আসা আরিচা গামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে হুমায়রা সড়কে পড়ে গেলে কাভার্ড ভ্যানের চাকা তার উপরে উঠে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হুমায়রার। আহত অবস্থায় মিজানুর রহমানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

এলাকাবাসী জানায়, ফুলবাড়িয়া পানপাড়া এলাকার স্বপ্না ধর্মান্তরিত হয়ে মিজানুর রহমানকে বিয়ে করেন এবং পরে তার নাম রাখা হয় হুমায়রা রহমান।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, কাভার্ড ভ্যানের চালক আমির হোসেনকে গ্রেফতার করে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here