সাভারে ধর্ষণের শিকার সাত বছরের শিশু

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 33183

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (33183, 'post_views_count', '0')

0
কামরুল হাসান রুবেলঃ সাভারে সাত বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন এঘটনায় ধর্ষণকারী যুবক ফাহিম শেখকে (১৯) কে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশুকে উদ্ধার করে ¯^াস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আটক ধর্ষণকারী কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার আরকান্দি মেঘনাপাড়া গ্রামের রতন শেখের ছেলে। পুলিশ জানায় ধর্ষণের শিকার ওই শিশু তার বাবা মার সাথে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুর এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করতেন পরে গতকাল রাতে ওই শিশুকে জোর পূর্বক নিজের ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন বাড়ির অন্য ভাড়াটিয়া ইলেকট্রিশিয়ান ফাহিম শেখ পরে শিশুটি চিৎকার দিলে ধর্ষণকারী যুবক পালিয়ে যায়। এঘটনায় আজ সকালে শিশুটির পরিবারের সদস্যরা ধর্ষণকারী যুবক ফাহিম শেখকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ দুপুরে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী যুবককে আটক করে। ধর্ষণকারী যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এস আই প্রাণ কৃষ্ণ রায়।
এদিকে সাভারের ব্যাংক কলোনী এলাকায় সোহেল নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সোহেল ওরফে চাম সোহেলকে (২৫) আটক করেছে পুলিশ। সকালে মানিকগঞ্জ এর সিংগাইরের চারী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানার এস আই অপূর্ব দাস।
উল্লেখ্য পূর্ব শক্রুতার জের ধরে ২০১৮ সালের ১৯ আগষ্ট সাভারের ব্যাংক কলোনী এলাকায় প্রকাশ্যে সোহেল নামের এক পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা করে মাদক ব্যবসায়ী সোহেল ওরফে চাম সোহেল। এঘটনায় নিহতের পরিবারের সদস্যরা সোহেল ওরফে চাম সোহেলকে প্রধান আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে আজ পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। অন্যদিকে সাভারে ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাই কারীকে আটক করেছে পুলিশ।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here