সাবেক জেলা ছাত্রলীগ নেতা রাজু বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 24406

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (24406, 'post_views_count', '0')

0

বিশেষ প্রতিনিধি, হবিগঞ্জ জেলা ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুছা আহমেদ রাজু (৩২) কে নিষিদ্ধ ইয়াবা আটক করেছে ডিবি পুলিশ। গত রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্বে দেন ডিবি পুলিশের এসআই আবুল কালাম আজাদ ও দেবাশীষ দাস।

Advertisement

গতকাল সোমবার বিকেলে ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে সিনিয়র জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সে শহরের সুলতানমাহমুদপুর এলাকার আব্দুল জাব্বারের পুত্র। পুলিশ জানায়, রাজু দীর্ঘদিন যাবত আইনশৃংখলা বাহীনির চোখ ফাকি দিয়ে মোটর সাইকেল যোগে জেলার বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছে। বিষয়টি তাদের নজরে আসলে তারা তাকে ধরতে উৎ পেতে থাকে। গত রবিবার সে ইনাতগঞ্জ এলকায় ইয়াবা বিক্রি করতে গেলে ডিবি পুলিশ তাকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে আটক করে। এসআই আবুল কালাম আজাদ জানান, রাজুকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার গডফাদার কে জানা যাবে। অচিরেই রিমান্ডের আবেদন করা হচ্ছে।
ডিবির ওসি মোঃ শাহ আলম জানান, রাজু ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে এবং নিজেকে সরকার দলীয় নেতা পরিচয় দিয়ে থানা ও ফাড়িসহ বিভিন্ন স্থানে দাপটের সাথে চলে আসছে এবং বিভিন্ন এলাকা থেকে শহরে আসা ভোক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে নিচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here