সরকারের বাধা উপেক্ষা করে বিএনপির সংগ্রহে ব্যাপক সাড়া: রিজভী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 5730

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (5730, 'post_views_count', '0')

0

রিপোর্টার নানা:
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের বাধা উপেক্ষা করে দেশজুড়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Advertisement

রিজভী বলেন, পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের বাধা উপেক্ষা পরে দেশজুড়ে পুরোদমে চলছে বিএনপির দুই মাসব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান। দলের এই কর্মসূচি ইতোমধ্যে মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফরম পূরণে দলের সদস্য হতে তরুণ-তরুণী, কৃষক-শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ছাত্রছাত্রী, পেশাজীবিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। এছাড়া নারীদের মধ্যে সদস্য হওয়ার আগ্রহ আরও বেশী।

তিনি জানান, এখন পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রায় ৪২ লাখের অধিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি হয়েছেÑযা  টার্গেটের প্রায় অর্ধেক। প্রতিদিনই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন সদস্য হতে আগ্রহীরা হাজির হচ্ছেন। দলের জেলা ও মহানগরীর নেতারা আসছেন ফরম কিনতে। এদিকে কোনো কোনো জায়গায় আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহের ফরম বিতরণ করতে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপকভাবে বাধা দিচ্ছে পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডার’রা। কিন্তু কোন বাধাই আটকাতে পারছেন না বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীন দলের ’তুফান’দের নারকীয় উল্লাসে দেশ আজ ক্ষতবিক্ষত। এই তুফানরাই সারাদেশে মানুষের ঘরবাড়ী, জায়গা-জমি দখলের পাশাপাশি নারীদের সম্ভ্রম নিয়ে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ আওয়ামী সন্ত্রাসীদের তান্ডবে জনপদ থেকে জনপদ আজ রক্তে রঞ্জিত। তাদের আগ্রাসী চাঁদাবাজী, দখলবাজী, টেন্ডারবাজী, খুনখারাবীতে সারাদেশে আজ রক্তগঙ্গা বইছে। নারী ও শিশুরা এদের প্রধান টার্গেট। আদিম উল্লাসে এরা নারী-শিশু নির্যাতন করে এক বিকৃত সমাজ গড়ে তোলার চেষ্টা করছে। প্রতিদিন গড়ে প্রায় ১০ জন নারী ও শিশুর ওপর পৈশাচিক নির্যাতনের খবর গণমাধ্যমে প্রকাশ হচ্ছে।

রিজভী বলেন, সুপ্রীম কোর্টের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে নির্দেশণা এসেছে তাতে এই তুফানদের হাত থেকে বাঁচতে মানুষ কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে। সুপ্রীম কোর্টের এই রায়ে ক্ষমতাসীনরা ক্ষুদ্ধ ও মর্মাহত, কিন্তু অবরুদ্ধ গণতন্ত্রে পীড়িত মানুষ বর্তমান ঘনতমাসাবৃত এই দু:সময়ে আলোর ক্ষীণ রেখা দেখতে পাচ্ছে। রায়ে বলা হয়েছে-বর্তমান সংসদ অকার্যকর, অবাধ দুর্নীতি, মানবিধকার হুমকির মুখে আর প্রশাসনের অব্যবস্থাপনা মারাত্মক রুপ ধারণ করেছে। রাষ্ট্রীয় ক্ষমতা আজকাল গুটিকয়েক লোকের একচেটিয়া ব্যবহারে বিষয়বস্তুতে পরিণত হয়েছে। মূলত: সুপ্রীম কোর্টের এই রায় প্রকাশের পর বর্তমান ভোটারবিহীন সরকারের রাষ্ট্রক্ষমতায় থাকাটা জবরদস্তিমূলক ও বেআইনী।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, পিরোজপুর জেলার কাউখালী উপজেলা বিএনপি অফিস সশস্ত্র হামলা চালিয়ে বন্ধ করে দিয়েছে। সন্ত্রাসীরা হুংকার দিয়ে বলেছে, অফিস খুললে পরিণতি হবে ভয়াবহ। আমি বিএনপি’র পক্ষ থেকে আওয়ামী সন্ত্রাসীদের এই ঘোষনায় ধিক্কার জানাই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here