সরকারি কর্মচারিদের ঘুষ গ্রহণ ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : ভূমি মন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 7466

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (7466, 'post_views_count', '0')

0

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, সরকারি কর্মচারি ও দলীয় রাজনৈতিক নেতাদের ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি ও সন্ত্রাসীমূলক কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। তাই সকলকে এটা মেনে চলতে হবে। ভূমিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সারাদেশব্যাপী সাড়ে চার হাজার নতুন ভূমি অফিস নির্মাণ শেষ করবে এবং দেশের রাস্তাঘাটের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো এ সরকারের আমলেই সম্পন্ন করা হবে।
বিকালে ঈশ^রদী উপজেলার সাঁড়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধনসহ ঐ এলাকার ৫ কি.মি. পাকা রাস্তা উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস, ঈশ^রদী উপজেলার সহকারী কমিশনার ভূমি শিমুল আক্তার, ঈশ^রদী উপজেলা আওয়ামী লীগের  সভাপতি নায়েব আলী বিশ^াস, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু ও সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা সরদার বক্তব্য রাখেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সংশ্লিষ্টদের বলেন, প্রকৃত ভূমিহীনের তালিকা ও খাসজমির সঠিক তালিকা দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দেশব্যাপী গৃহহীনদের পুনর্বাসন করতে হবে। জনস্বার্থে সরকারের কাজে আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সারাদেশে গৃহহীনদের পুনর্বাসনে গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম, আশ্রয়ণ ও একটি বাড়ি একটি খামার নির্মাণে খাস জমি খুঁজে বের করতে হবে। ভূমিহীন ও গৃহহীনদের ভূমি সংক্রান্ত কাজে অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সকলের জন্য নিশ্চিত করার ঘোষণা দিয়ে গিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০২১ সালে ক্ষুধামুক্ত মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশের কাতারে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ।
সারাদেশব্যাপী ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস নির্মাণ কাজ চলছে। প্রতিটি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ব্যয় ৫০ লাখ টাকা ধরা হয়েছে। পাকশী ইউনিয়ন ভূমি অফিস নির্মাণে ব্যয় হয়েছে ৪৭ লাখ ৫০ হাজার টাকা। ১২৫০ বর্গফুটের দ্বিতল ভবন ফাউন্ডেশনে রয়েছে একটি অফিস কক্ষ, একটি রিপোর্ট ডেলিভারী কক্ষ, একটি রেকর্ড রুম ও ২টি টয়লেট।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here