সমালোচনায় যেন কাজের উৎসাহ না হারায়: প্রধানমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 52251

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (52251, 'post_views_count', '0')

0

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের সমালোচনার আগে তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা সমালোচনা করব কিন্তু যারা কাজ করে তাদের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে। মানুষ বিপদে পড়লে পুলিশকে আগে ডাকে। এমন কিছু না করা যাতে তারা ভয়ে ভীত হয়ে কাজের উৎসাহটা তাদের নষ্ট না হয়। সেদিকে দৃষ্টি দিতে হবে। এটা মাথায় রাখতে হবে।

Advertisement

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এটা জিয়াউর রহমানের আমল থেকে শুরু। আমাদের বহু নেতাকর্মীর লাশ পাওয়া যায়নি। তারপর একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হলো। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। কীভাবে এগুলো নিয়ন্ত্রণ করব আমরা সেই চেষ্টা করছি। পাশাপাশি আমাদের মাদক নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি বলেন, সন্ত্রাস নির্মূল করতে হবে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। তারা যথেষ্ট সফলতা অর্জন করেছে। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এটা করছে। সেগুলো করতে গিয়ে যদি কিছু দুর্ঘটনা ঘটে। এটা খুব অস্বাভাবিক নয়, ঘটে। তবে আমরা কাউকে ছেড়ে দিচ্ছি না। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এটা কেউ বলতে পারবেন না যে অন্যায় করলে কাউকে আমরা ছেড়ে দিছি। সেটা কিন্তু দেয়া হচ্ছে না।

স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে বিরোধীদলীয় উপনেতার বক্তব্যের জবাবে তিনি বলেন, বিরোধীদলের নেতাজি একটি চেয়ারের কথা বলেছেন সেটি একটি চেয়ার নয়, একটি ইউনিট। বেশ কয়েকটি চেয়ার নিয়ে ইউনিট হয়। আর দুধের যে থার্মোমিটারের কথা বলছেন সেটা থার্মোমিটার নয় সেটি একটি ল্যাবরেটরি। দুধের কোয়ালিটি কী থাকবে তার জন্যই ল্যাবরেটরি তৈরি করতে যাচ্ছি। ল্যাবরেটরির দাম ধরা হয়েছে থার্মোমিটারের নয়। তার জন্য এই দামটা। কাজেই আমি বলব যখন কোনো অভিযোগ আনা হবে যেন তথ্যগুলো ভালো করে নিয়ে এলে ভালো হয়।

প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে দেশের ৯৭ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ইনশাআল্লাহ মুজিববর্ষে আমরা শতভাগ বিদ্যুৎ দিতে পারব। এর সঙ্গে সঙ্গে সঞ্চালনলাইন ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here