সব মেনে নিলেন শাকিব বন্ধুত্ব প্রেম বিয়ে তারপর সন্তান

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 3196

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (3196, 'post_views_count', '0')

0
 সব মেনে নিলেন শাকিব২৪ ঘণ্টা না পেরোতেই বদলে গেল দৃশ্যপট। অগ্নিশর্মা শাকিব খান শীতল হয়ে গেলেন। আগের দিন সন্তানকে স্বীকার করলেও অপুকে স্ত্রী হিসেবে মেনে নিতে আপত্তি ছিল তার। গতকাল নিজের এই দৃঢ় অবস্থান থেকে সরে এলেন তিনি। সংবাদ সম্মেলন ডেকে তাও স্থগিত করলেন। কেন সংবাদ সম্মেলন স্থগিত করলেন— শাকিবের কাছে এ কথা জানতে চাইলে তিনি বলেন, ‘সমস্যা বাড়িয়ে আর লাভ নেই। আবরাম আমার সন্তান। আর অপুকে বিয়ে করেছি। অপু আমাদের সন্তানকে নিয়ে হুট করে টিভি চ্যানেলে চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই আমি কষ্ট পেয়েছি। রাগ করেছি। তার পরও সে আমার স্ত্রী। সুতরাং আর রাগ পুষে রাখতে চাই না। শিগগিরই অনুষ্ঠান করে ঘরে তুলে নেব তাকে। ’ শাকিব বলেন, ‘হঠাৎ করেই আমার সন্তানকে টেলিভিশনে তার মায়ের সঙ্গে এভাবে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। তার প্রতি অভিমান হয়েছিল। তা ছাড়া সন্তানসহ ওকে টেলিভিশনে দেখার পর থেকে আমার কাছে অনেক ফোন আসা শুরু করে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। ’ শাকিব খান বলেন, ‘আমরা তো ভালোই ছিলাম। আবার আগের মতো করে সংসার সাজাব। অপু আর আবরামকে নিয়ে সুন্দর আগামীর পথে এগিয়ে যাব। ’ এদিকে অপু বিশ্বাস বলেন, ‘আমি জানতাম শাকিব ফিরবে। সে এখন পর্যন্ত সরাসরি আমাকে কিছু না বললেও তার আত্মীয়স্বজনের মাধ্যমে আমাদের মাঝের দূরত্ব দূর করার কথা আমাকে জানিয়েছেন। ’ তিনি জানান, ‘শিগগিরই অনুষ্ঠান করে সন্তানসহ আমাকে ঘরে তুলে নেবেন। তার এই শুভ সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। ’ শাকিবের এই সিদ্ধান্ত ইতিবাচকভাবেই নিয়েছেন তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা। অন্যদিকে অপুও এখন অনেক প্রাণবন্ত। তিনিও সবকিছু স্বাভাবিক দেখতে চান। দুজনের মধ্যে কথাও হয়েছে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here