সবজি বাগান থেকে গাঁজার গাছ উদ্ধার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 38184

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (38184, 'post_views_count', '0')

0

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি সবজি বাগানে গাঁজার চাষ করা হয়েছে। খবর পেয়ে ওই বাগান থেকে ৩২টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার দুপুরে উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর বাজার সংলগ্ন নন্দনপুর গ্রামের রবিউল ইসলামের সবজি বাগান থেকে এসব গাঁজার গাছ উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার গাঁজার গাছ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, উপজেলার নন্দনপুর গ্রামে সবজি বাগানে গাঁজা চাষ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের রবিউল ইসলামের সবজি বাগানে অভিযান চালানো হয়।

এ সময় ওই বাগান থেকে ৩২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বাগানের মালিক রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেন, নবাবগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা পরিষদ ও নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় এমন আরও অভিযান চালানো হবে। যাতে করে এলাকার যুবসমাজ মাদকের প্রতি আকৃষ্ট না হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here