সংসারে স্বচ্ছলতার আশায় প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরলেন আনোয়ার

3

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27993

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27993, 'post_views_count', '0')

0

সংসারে স্বচ্ছলতার আশায় প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরলেন চাটমোহরের আনোয়ার হোসেন (৪০)। সংসারের অভাব মেটাতে ধার দেনা করে সাত মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেদেশে গিয়ে চার মাস বেকার থাকার পর গত জুলাই মাসে একটি চাকরি জুটিয়ে নেন।

Advertisement

স্ত্রীকে ফোন করে বলেছিলেন, খুব দ্রুতই পাওনাদারদের টাকা পরিশোধের জন্য টাকা পাঠাবেন। ছেলে মেয়েদের ভাল স্কুলে পড়াশুনা করাবেন। দেখতে থাকেন সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় তার সব স্বপ্ন অধরাই রয়ে গেল। নিহত আনোয়ার পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা কান্দিপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। আনোয়ারের ছোট ভাই আজাদ হোসেন জানান, আমরা চার ভাইয়ের মধ্যে আনোয়ার ছিল মেজ। সাত মাস আগে সে সৌদির রিয়াদে পাড়ি জমায়। রিয়াদ থেকে ৪২০ কিঃ মিঃ দূরে হাবুব এলাকায় আল-আলাইদ কোম্পানীতে চাকরি শুরু করে। প্রায় দুইমাস পূর্বে কর্মস্থলে রাস্তার পাশে কাজ করার সময় একটি দ্রুত গতির গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। দেশটির পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করেন। পরের দিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার হোসেন। দীর্ঘ দুই মাস পর গত শুক্রবার ভোরে দেশে আসে ভাইয়ের লাশ। সেখান থেকে বিকেলে এ্যাম্বুলেন্স করে গ্রামের বাড়িতে নিয়ে আসি। আনোয়ারের লাশ গ্রামের বাড়িতে এসে পৌছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বৃদ্ধ বাবা সন্তানের নিথর দেহ দেখে বাকরুদ্ধ হয়ে যান। স্ত্রী লাশের পাশে বার বার ছুটে যাচ্ছেন প্রিয় মানুষের মুখখানা একবার দেখার জন্য। বারবার মূর্ছা যান তিনি। সন্তান দুটি কাঁদছেন অঝোর ধারায়। উপস্থিত সবাই তাদের শান্তনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলেন না। শুক্রবার বিকেলে আনোয়ারের মৃতদেহ বাড়িতে আসছে এমন সংবাদ গ্রামে পৌছালে শত শত শোকার্ত মানুষ আগে থেকেই বাড়িতে গিয়ে ভিড় করতে থাকে। সন্ধ্যার আগে গ্রামের জগতলা মাদরাসা মাঠে নিহত আনোয়ারের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here