সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের নিয়ে ইসলামী ব্যাংকের মত বিনিময় সভা

0
927

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে ৬ মে ২০১৮ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Advertisement

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও চাক্তাই শাখাপ্রধান মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ ও খাতুনগঞ্জ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিনসহ সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশী প্রবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here