ষোলঘর ইউনিয়নে অবৈধভাবে ভরাট করা হচ্ছে সরকারি এই খাল

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27927

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27927, 'post_views_count', '0')

0

মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর ইউনিয়নে অবৈধভাবে একটি সরকারি খাল ভরাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ইউনিয়নের সমসাবাদ এলাকার তারা মসজিদের উত্তর পাশে খালটি বালু দিয়ে ভরাট করছে একটি ভূমি সিন্ডিকেট।

Advertisement

এ সময় বালু ভরাট কাজে নিয়োজিত এক ব্যক্তি এ প্রতিবেদককে দেখে বলেন, ‘ছবি তুলছেন কেন? এটা আমাদের মালিকানা জায়গা বলেই ভরাট করছি।’ এ অবস্থায় তাঁর পরিচয় জানতে চাইলে তিনি পাশের বাড়ির দিকে সটকে পড়েন। পরে অন্যদের কাছ থেকে জানা যায় ওই ব্যক্তির নাম মো. আওলাদ। খালপাড়ের বাড়ির মালিক আব্দুল লতিফ, মো. শরীফসহ কয়েকজন বলেন, ‘আমাদের জন্মের পর থেকেই খালটি দেখে আসছি। একসময় এ খাল দিয়ে আড়িয়ল বিলে নৌপথে যাতায়াত করা যেত।’ স্থানীয় আরো কয়েকজন বলে, ‘যার যার বাড়ির সামনের অংশ ভরাট বাবদ আওলাদ শেখকে শতাংশ প্রতি ৩২ হাজার টাকা করে দিচ্ছি।’ এ সময় আওলাদ শেখ সেখানে উপস্থিত ছিলেন। এ প্রতিবেদককে তিনি বলেন, ‘ভাই, আমি টাকা নিয়ে শহিদুল ও রাসেলের কাছে দেব। তাই আমার কাছে আপাতত টাকা জমা রাখছি।’ ষোলঘর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, ‘বিষয়টি আদৌ আমার জানা নেই।’ পরে তিনি ম্যাপ ও খাস খতিয়ানের রেকর্ড খুলে খালের অস্তিত্ব নিশ্চিত হয়ে সংশ্লিষ্টদের ফোন দিয়ে ভরাট কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমি আপনার (প্রতিবেদক) মাধ্যমে অবগত হলাম। তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেব।’ তিনি আরো বলেন, ‘আমরা পরিবেশ রক্ষায় খালগুলো উদ্ধার করে নাব্যতা ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছি। এরই মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি খাল খননের অনুমোদন পেয়েছি। যেখানে আমরা খালখননের চেষ্টা করছি সেখানে যদি কেউ খাল ভরাটের চেষ্টা করে তবে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here