শ্রীনগরে ছেলের হাতে বাবা জবাই

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 39677

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (39677, 'post_views_count', '0')

0

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন এক ছেলের হাতে তার বাবার জবাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়ন সেনপাড়ার দূর্গাবাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থল থেকে ছেলে জাহিদ হাসান (২৭)কে আটক করেছে। জাহিদ হাসানের মা সাজেদা ও স্থানীয়রা জানায়, বেশ কয়েক বছর ধরে জাহিদ হাসান মানসিক ভারসম্যহীন হয়ে পরে।

Advertisement

চিকিৎসার জন্য তাকে পাবনা পাগলা গারদে ভর্তি করান হয়েছিল। একটু সুস্থ্য দেখে গত দুই দিন পূর্বে তাকে পাবনা থেকে বাড়িতে নিয়ে আসা হয়। মানসিক ভারসম্যহীন জাহিদ হাসানের বাবা নিহত শাহেদ আলী (৬০) ঢাকায় ভাংগারী ব্যবসা করেন। ফজরের নামাজ আদায় করে শাহেদ আলী বাড়িতে ফিরে রান্না ঘরে তার স্ত্রীর কাছে ছেলেকে ঔষধ খাওয়ানের কথা বলে। হঠাৎ ছেলে জাহিদ হাসান পিছন দিক থেকে তাকে বঠি দিয়ে প্রথমে ঘারে কোপ দেয়। পূনরায় কোপ দিলে শাহেদ আলী তার হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে ওই কোপ তার হাতে ও বুকে লাগে। এক পর্যায়ে শাহেদ আলী মাটিতে পরে যায়।

জাহিদ হাসান তার বুকের উপরে বসে ওই বঠি দিয়েই তার গলায় পোস দিয়ে জবাই করে। শাহেদ আলীর রক্তে উঠান ভেসে যায় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। শাহেদ আলীর ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে জাহিদ হাসান বড়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা স্থল থেকে জহিদ হাসানকে আটক করা হয়েছে।ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর হাসপতালে পাঠান হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here