কারমাইকেল কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর খাইরুল আলম ডাকুয়া গত ১৫ জুলাই রাত ১০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ও পীরগঞ্জ মহা বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ রবিউল ইসলাম মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহে রাজিউন।
তাঁদের মৃত্যুতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর জেলার সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ মিঞা ও সাধারণ সম্পাদক অধ্যাপক রওশানুল কাওসার সংগ্রাম সহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

