শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

0
1317

লক্ষ্মীপুর প্রতিনিধি
আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেহমুনী থেকে র‌্যালিটি শুরু করে দক্ষিণ তেহমুনীতে হয়ে পুন:রায় উত্তর তেহমুহনীতে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত এ সময় বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু,রাসেল মাহমুদ মান্না,আব্দুল মতলব,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামান রিপন,বর্তমান সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ বিভিন্ন উপজেলার ছাত্রলীগের নেতৃবিন্দ।

Advertisement

বক্তারা বলেন,অনেক চড়াই-উৎড়াই,ঘাত- প্রতিঘাত পেরিয়ে তিনি আওয়ামী লীগকে আজকের অবস্থানে এনে দাঁড় করিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের ফলেই আওয়ামী লীগ তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের এই শাসন আমলেই দেশের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন মাত্রা সূচিত হয়েছে। বাংলাদেশ উন্নীত হয়েছে উন্নয়নশীল দেশে। সম্প্রতি মহাকাশে কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধ-১ স্যাটেলাইট উৎক্ষেপণ শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বেরই সফলতা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here