শিশুকে ধর্ষণের পর হত্যা

0
774

যশোরে নিখোঁজের একদিন পর বস্তাবন্দী অবস্থায় মিলল আট বছরের শিশুর লাশ। এলাকাবাসীর ধারণা, তৃষা নামে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

Advertisement

 

এই হত্যাকাণ্ডের সবোর্চ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। ৮ বছরের আফরিন তৃষা রোজকার মতোই স্কুল থেকে ফিরে খেলতে যায় রোববার (৩ মার্চ) বিকেলে। কিন্তু সেদিন সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় সাধারণ ডায়রি করেন স্বজনরা। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে ৩০ গজ দূরে একটি গর্ত দেখে সন্দেহ হয় স্থানীয়দের। গর্তটি খুঁড়ে পাওয়া যায় তৃষার লাশ। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় বলেন, ‘একজন যেতে গিয়ে গর্তে পা দিতেই পা দেবে যায়। তখন সন্দেহ হয় পা দিয়ে মাটি আঁচড়ে ফেলে দেখা যায় লাশ।’ তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিয় কুমার সরকার। তিনি বলেন, ‘মেয়েটিকে গর্তের মধ্যে পুঁতে রাখা হয়েছিলো। সেই গর্ত থেকে উঠিয়ে স্থানীয় জনগণ উপরে রাখে। মরদেহ পরীক্ষা নিরীক্ষা করছি।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here