শিলখালীতে অবৈধ বালু পয়েন্টে প্রশাসনের অভিযানে বালু খেকো গুনলো অর্থদন্ড 

0
339

মো: মফিজ সিকদার, পেকুয়া, কক্সবাজার। কক্সবাজারের পেকুয়ার শিলখালিতে অবৈধ বালু পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ১৯ সেপ্টেম্বর বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি রুম্পা ঘোষের নেতৃত্ব শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে শিলখালি ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আবু সিদ্দিক নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করে। এসময় উপস্থিত ছিলেন শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, পেকুয়া থানার পুলিশ । এছাড়াও শিলখালি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ ব্যক্তিকে ২০০০ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here