শিক্ষার্থীর লাশ উদ্ধার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 43382

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (43382, 'post_views_count', '0')

0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিরোজ কবির নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকায় একটি মেসে নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে মতিহার থানার পুলিশ।

Advertisement

প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে, ফিরোজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ফিরোজ কবির বিশ^বিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধা জেলার সদর খানকা শরীফ এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী মেসের অন্য শিক্ষার্থীরা জানান, ফিরোজ অনেক সময় ধরে রুম থেকে বের হচ্ছিল না। ডাকা-ডাকির পরেও সাড়া না দিলে বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হয়। এরপর পুলিশকে জানালে তারা এসে দরজা ভেঙ্গে ফিরোজকে উদ্ধার করে। এ সময় সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দেয়া ও ঝুলন্ত অবস্থায় ফিরোজের লাশ পাওয়া যায়।

এ বিষয়ে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, মৃত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফিরোজের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। তার বাসায় খবর দেয়া হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, খবর পেয়ে আমি পুলিশ, ফলিত গণিত বিভাগের সভাপতি ও শিক্ষকদেরকে জানাই। এরপর দুইজন সহকারী প্রক্টরসহ ঘটনাস্থলে যাই। এ ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। আমি ওই শিক্ষার্থীর জরুরী কন্টাক্ট নাম্বারে ফোন দিয়ে জানিয়েছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here