শিক্ষার্থীদের মননশীল করে গড়ে তুলতে আরো বেশী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 33454

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (33454, 'post_views_count', '0')

0

জনপ্রশাসন মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের মননশীল করে গড়ে তুলতে আরো বেশী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন । আজ ঢাকাস্থ মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন ।

Advertisement

তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং মানসিক উৎকর্ষের বিকাশ ঘটে । তাই শিক্ষার্থীদের মেধার বিকাশ ও মননশীলতা বৃদ্ধিতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা প্রয়োজন । তিনি আরো বলেন, খেলাধূলা উন্নত জীবন গঠনের একটি অন্যতম মাধ্যম। এর মাধ্যমে সুস্বাস্থ্য, মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়। তাই শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন আরো দৃঢ করতে খেলাধূলার সুব্যবস্থা নিশ্চিত করতে সকলকে আরো উদযোগী হতে হবে । বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক সত্যব্রত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here