শার্শায় দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় এ্যাডভোকেট নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 69339

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (69339, 'post_views_count', '0')

0

মো: ওসমান গনি, বেনাপোল (যশোর) : যশোরের শার্শায় দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় মাহবুব হাসান (৫০) নামে এক ঢাকা হাইকোর্টের এ্যাডভোকেট নিহত হয়েছে। রবিবার রাত ৮টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত মাহবুব হাসান শার্শা উপজেলার নাভারণ দক্ষিন গুরুজবাগান গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

নিতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় প্রয়োজনীয় কাজ শার্শার শ্যামলাগাছী জান এ্যাডভোকেট মাহবুবুর হাসান। এসময় তিনি হাইওয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহবুবুর হোসেন ঢাকা জজ কোর্টে এ্যাডভোকেট হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের বড় ভাই মনিরুজ্জামান সোনা জানান, ঈদের ছুটিতে ভাই বাড়িতে এসেছিলো। নিজের কাজে সন্ধ্যায় শ্যামলাগাছী গিয়েছিল। পরে তার মৃত্যুর খবর শুণতে পাই। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া বিরাজ করেছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লক্ষিনদর কুমার দে বলেন, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মাহবুবুর হাসান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে উদ্ধার করে নিয়ে আসার সময় প্রতিমধ্যে তার মৃত্যু হয়।

নাভারন হাইওয়ে থানার ওসি আব্দুল আল মামুন জানান, দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় মৃত হয়েছে। দ্রুতগামীর ঐ মটরসাইকেল চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here