শর্মা হাউজকে ১ লাখ টাকা জরিমানা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 45916

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (45916, 'post_views_count', '0')

0

টাঙ্গাইল শহরের শর্মা হাউজ নামের একটি রেস্টুরেন্টের বিরিয়ানিতে কাচের টুকরা পাওয়ার অভিযোগের পর অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) রাতে শর্মা হাউজে খাওয়ার সময় খাবারে থাকা কাচের টুকরার আঘাতে ড. আজাদ খান নামের এক ব্যক্তির জিহ্বা কেটে যায়।

Advertisement

তিনি সরকারি কুমুদিনী কলেজের সহযোগী অধ্যাপক। রোববার সকালে আজাদ খান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযোগ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কারণে টাঙ্গাইল শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকার শর্মা হাউজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৮০ হাজার টাকা এবং বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ড. আজাদ খান বলেন, শনিবার রাতে টাঙ্গাইল শর্মা হাউজে আমি রাতের খাবার খাচ্ছিলাম। খাবারের মধ্যে থাকা কাচের টুকরার আঘাতে আমার জিহ্বার বাম পাশে কেটে রক্ত বের হতে থাকে। এ ঘটনার প্রতিকার পেতে আমি ৯৯৯ এবং ৩৩৩ নম্বরে কল করি। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ আসে। জিহ্বার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নিই। খাবার পরিবেশনে কর্তৃপক্ষের এমন অবহেলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এখানে মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি জড়িত। এজন্য আমি আইনের আশ্রয় নিয়েছি।

খোঁজ নিয়ে জানা যায়, ২৮ ডিসেম্বর টাঙ্গাইলের অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনির জন্মদিন উপলক্ষে ১৫ জন অতিথি নিয়ে শর্মা হাউজে ছোট পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের খাদ্য তালিকায় দেয়া হয় ফ্রাইড রাইস। খাবার পরিবেশনকালে পরিবেশনকারীর হাত থেকে একটি কাচের গ্লাস ফ্লোরে পরে ভেঙে যায়। এতে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ভাঙা গ্লাসের টুকরা।

ফ্লোরে পড়া কাচের টুকরাগুলো তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা হয়। তবে ভাঙা গ্লাসের একটি টুকরা অনুষ্ঠানে আগত অতিথি ও কুমুদিনী সরকারি মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান ড. আজাদ খানের প্লেটে পাওয়া যায়। এতে তার জিহ্বা কেটে যায়। খাবারের প্লেটে কাচের টুকরা যাওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত বলে ক্ষমা চায় শর্মা হাউজের দায়িত্বরত কর্তৃপক্ষ। তবে এ ঘটনার পরদিন (২৯ ডিসেম্বর) সেখানে পরিচালিত হয় ভ্রাম্যামাণ আদালত।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here