লালমনিরহাটে বিএনপিতে যোগদানকারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

0
522

তন্ময় আহমেদ নয়ন: লালমনিরহাটে সদ্য বিএনপিতে যোগ দেয়া সদর উপজেলার হারাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে ২ টায় সদর উপজেলার হারাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

তিনি হারাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। সদ্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ ছেড়ে বিএনপিতে যোগদান করেন তিনি । লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, পূর্বের সদর থানার একটি মামলার আসামী রফিকুল ইসলাম রফিককে হারাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here