লালমনিরহাটে আওয়ামীলীগের নির্বাচনী মিছিলে বি এন পির হামলা আহতঃ১

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 31099

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (31099, 'post_views_count', '0')

0
তন্ময় আহমেদ নয়ন: গত ২৬ ডিসেম্বর বুধবার রাত ৮ টায় বড়বাড়ী ইউনিয়নের বলিরাম এলাকায় ওয়ার্ড আওয়ামীলীগের  নেতৃত্বে মহাজোটের প্রার্থী জি এম কাদেরের পক্ষে একটি নির্বাচনী মিছিল বের হয়ে বলিরাম বাজার প্রদক্ষিন করার সময় বি এন পির কর্মীরা মিছিলে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এ হামলায় একজন পথচারী আহত হন।তিনি বলিরাম গ্রামের মাহবুব আলীর ছেলে ওমর ফারুক(১৫)। ওয়ার্ড আওয়ামীলীগের কর্মীরা অভিযোগ করেন, বড়বাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা আমিনুর তার লোকজন নিয়ে তাদের নির্বাচনী মিছিলে ইট দিয়ে ঢিল মারলে একজন আহত হয়। প্রত্যক্ষদর্শী একজন নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, আমিনুর মেম্বার আওয়ামীলীগের কর্মীদের বিভিন্ন সময় কুটুক্তি করে কথা বলেন এবং আজকে আওয়ামীলীগের লোকজন মিছিল বের করার আগে তিনি তার কর্মীদের নিয়ে বাজারে মহরা দেন। উক্ত হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম রাজু।
উক্ত হামলার ঘটনার খবর পেয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আশরাফুল হক মিঠু তার অংঙ্গসংগঠনের নেতাকর্মীকে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং একটি বিক্ষোভ মিছিল বের করেন। তিনি বলেন আমরা শান্তিপ্রিয়ভাবে  বড়বাড়ীতে ভোটের পরিবেশ নিশ্চিত করার চেষ্ঠা করছি কিন্তু বি এন পির সন্ত্রাসীরা আমাদের কর্মকান্ডকে বিভিন্নভাবে বাধাগ্রস্থ করছে। তিনি নেতাকর্মীকে অভয় দিয়ে বলেন এর পরে যদি কেউ আমার কোনো নেতাকর্মীর উপর হামলা করার চেষ্ঠা করেন তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here