লালমনিরহটে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৪

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 46110

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (46110, 'post_views_count', '0')

0

লালমনিরহাট প্রতিনিধিঃরোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় সড়ক দূর্ঘটনায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে  মাহেন্দ্র পরিবহনের ২ যাত্রী নিহত এবং আরো ৪ জন যাত্রী আহত হয়েছে । পুলিশ ও স্থানীয়রা জানায়,রাত সাড়ে দশটায় বুড়িমারী স্থল বন্দর থেকে যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র গাড়ী পাটগ্রাম বাজারের দিকে আসছিল। এসময় দ্রুত গতির মাহেন্দ্র গাড়ীটি মহাসড়কের দর্জিপাড়া এলাকায় দাড়িয়ে থাকা পাথরবাহী  ট্রাকের পিছনে এসে সজোরে ঢুকে পড়ে এতে ঘটনাস্থলেই শেরপুর জেলার ললিতাবাড়ী উপজেলার আনধুরাপাড়া এলাকার মৃত জিনাত আলীর পুত্র  হাসেম আলী (৪০) নিহত হয় এবং পাটগ্রাম হাসপাতালে নেয়ার পথে পাটগ্রাম বাজারের আয়নাল হক নামের আরো একজনের মৃত্যু ঘটে।

Advertisement

দূর্ঘটনায় গাড়ীর আরো ৪ যাত্রী আহত হয়। আহতদের পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here