লাখাইয়ে ইফতার সামগ্রিতে ক্ষতিকর রং ও রাসায়নিক মেশানোর অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা-.

0
593

হবিগঞ্জ প্রতিনিধি ॥ লাখাই উপজেলার কালাউক ও বুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে ঢাকনাবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত ও বিক্রি এবং ইফতার সামগ্রিতে ক্ষতিকর রং ও রাসায়নিক মেশানোর অপরাধে কালাউক বাজারের মিসির আলী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার টাকা, এবং বুল্লা বাজারের নিউ মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযান চলাকালে বিপুল পরিমাণ পঁচাবাসি মিষ্টি ও নকল ডিটারজেন্ট ধ্বংস করা হয়। এ সময় খোলা আকাশের নিচে ইফতার সামগ্রী বিক্রি না করা এবং ইফতার সামগ্রীতে ঢাকনা ব্যবহার করার জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়। রমযান মাস উপলক্ষে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিধান কুমার সোম ও লাখাই থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে রমযান মাসের প্রত্যেক কার্যদিবসে এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here