লক্ষ্মীপুরে এক রাতে দু’বাড়ীতে ডাকাতি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 34574

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (34574, 'post_views_count', '0')

0

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এক রাতে দু’বাড়ীতে ডাকাতি দুর্ধর্ষ ডাকাতির সংগঠিত হয়েছে। ডাকাতরা বুধবার দিবাগত রাতে সদর উপজেলার মটবী এলাকায় ডাকাতি ঘটনা ঘটে। পৃথক ডাকাতির ঘটনায় ৪ ভরি স্বর্ণ, ১ টি আইফোনসহ ৫টি মোবাইল সেট ও নগদ ৬২ হাজার টাকা লুটে নেয় ডাতাকদল। এছাড়াও ওই এলাকায় গত রাতে একই ইউনিয়নের রতনপুর গ্রামের মক্কা মঞ্জিল থেকে জয়নাল আবেদীনের একটি ১১০ সিসি একটি জারা মোটরসাইকেল চুরি হওয়ায় এলাকায় ডাকাত ও চোর আতংক বিরাজ করছে।

Advertisement

ক্ষতিগ্রস্থ সৌদি প্রবাসী জহির উদ্দিনের ভাবী আয়েশা বেগম ও একই এলাকার সৌদি প্রবাসী রহমত উল্যাহ মনুর স্ত্রী রোকসানা বেগম জানান, বুধবার দিবাগত রাতে সদর উপজেলার মটবী এলাকায় চৌকিদার বাড়ির সৌদি প্রবাসী রহমত উল্যাহ মনু ও একই এলাকার জহির উদ্দিন পাটোয়ারী বাড়িতে মুখোশধারী ১৫/২০ জনের একদল ডাকাত দালানের কলাপসিবল গেইটের তালাও দরজা ভেঙ্গে প্রবেশ করে । পরে অস্ত্র সজ্জেসজ্জিত হয়ে পৃথক ডাকাতি করে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ৪ ভরি স্বর্ণ, ১ টি আইফোনসহ ৫টি মোবাইল সেট ও নগদ ৬২ হাজার টাকা লুটে পালিয়ে যায় তারা। এ বিষয়ে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি জানান,ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ্যদের মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে,এছাড়া ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here