রেলের সকল উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর অবদানে কমলাপুরে ঘরমুখো যাত্রীদের বিদায় জানাতে গিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 22929

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (22929, 'post_views_count', '0')

0

ট্রেনের আজ যত উন্নয়ন হয়েছে, এর সব অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজ আপনারা নির্বিঘেœ বাড়ি ফিরতে পারছেন কার জন্য? এটা কার অবদান? প্রানমন্ত্রী শেখ হাসিনার অবদান। ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঘর ফেরত মানুষদের শুভেচ্ছা জানাতে গিয়ে যাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। ১৩ জুন বুধবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থানরত চট্টগ্রামগামী সূবর্ণ এক্সপ্রেস ও রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের এ শুভেচ্ছা জানান মন্ত্রী। এসময় মন্ত্রী যাত্রীদের উদ্দেশ্যে বলেন ‘আপনারা আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, যাতে আগামীতে আরও উন্নত সেবা দিতে পারেন। আর এর সুযোগ-সুবিধা আপনারা ভোগ করতে পারেন। ’কমলাপুর স্টেশন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে মোঃ মুজিবুল হক বলেন, আজ কমলাপুর থেকে ৩০টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যর উদ্দেশে ঢাকা ছেড়েছে। একটি ট্রেন (সুন্দরবন) ছাড়া সব ট্রেন সময় মতো ছেড়েছে। চট্টগ্রাম থেকে ৩২টি ট্রেন ছেড়েছে সঠিক সময়ে। আজ ৯৪টি ট্রেন ঢাকা ও চট্টগ্রাম থেকে দেশের বিভিন্নস্থানে ছেড়ে যাবে। তিনি বলেন, ট্রেন যাত্রায় এখন কোনো ভোগান্তি নেই। আগামী বছরে আরও উন্নত সেবা পাবেন যাত্রীরা।

Advertisement

 

কোনো টিকিট সঙ্কট নেই আগামীতেও থাকবে না। এজন্য প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। যাত্রীদের ছাদে ওঠা নিয়ে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ছাদে ভ্রমণ করা কোনো আইনে নেই। কমলাপুর থেকে কোনো যাত্রী ছাদে উঠতে পারছেন না। তবে নিজ উদ্যোগে অন্য কোথা থেকে ছাদে উঠলে সেক্ষেত্রে কী করণীয় আছে? তারপরও চেষ্টা চলছে, কাউন্সিলিং করা হচ্ছে, তাদের বোঝানো হচ্ছে। মন্ত্রী বলেন,‘আমাদের লক্ষ্য জনগণের সেবা করা। আমরা যাত্রীদের নিরাপদ সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সবাই নিরাপদে ঢাকা ত্যাগ করবেন আবার নিরাপদে ঢাকায় ফিরবেন এটাই কামনা।’ এ সময় যাত্রীদের সাথে কথা বলে এবং হাত মিলিয়ে সবাইকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি। পরিদর্শন কালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) সামছুজ্জামান, রেলপথ মন্ত্রীর একান্ত সচিব(উপ-সচিব) এ কে এম জি কিবরিয়া মজুমদার, সহকারী একান্ত সচিব এন এ এম জসিম উদ্দীন, রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পিআরও মোঃ শরিফুল আলম সহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্দ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here