রেলপথমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ রেলখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 64093

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (64093, 'post_views_count', '0')

0


ঢাকা, ৯ডিসেম্বর২০২১(বৃহস্পতিবা রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এর সাথে আজ রেলভবনে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড (Nathalie Chuard) সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। রেলপথ মন্ত্রী এ সময় বলেন,  বাংলাদেশ রেলওয়েকে পুরো ঢেলে সাজানো হচ্ছে। কারখানাগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে, নতুন ইঞ্জিন এবং কোচ আনা হচ্ছে, স্টেশন গুলোকে সংস্কার করা হচ্ছে। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন।  তখন থেকেই রেল খাতের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।  ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনার ভিত্তিতে রেল খাতে উন্নয়ন ঘটানো হচ্ছে। সারাদেশকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশের রেল ব্যবস্থা যমুনা নদী দ্বারা বিভক্ত।  পশ্চিমাঞ্চলে ব্রডগেজ এবং পূর্বাঞ্চলে মিটারগেজ দ্বারা সীমাবদ্ধ । আমরা পুরা রেল ব্যবস্থাকে একটি মাধ্যম অর্থাৎ ব্রডগেজে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে সকল সিঙ্গেল লাইন কে ডুয়েলগেজে রূপান্তর করা হবে। বিভিন্ন বন্দরের সাথে রেল কানেকশন করা হচ্ছে। ভারতের সাথে স্বাধীনতা পূর্বকালে আটটি ইন্টারচেঞ্জ পয়েন্ট ছিল । বর্তমানে পাঁচটি চালু করা হয়েছে বাকি তিনটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

Advertisement

 
মন্ত্রী আরো বলেন, গত সপ্তাহেই ইউরোপের জার্মানি, ফ্রান্স,  স্পেন ভ্রমণ করে এসেছি। আমরা ইউরোপের প্রযুক্তি আমাদের রেলওয়েতে কাজে লাগাতে চাই । সুইজারল্যান্ড আমাদের দেশে প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। সে ক্ষেত্রে উভয় দেশ একটি সমঝোতা স্মারক সই করে ক্ষেত্রগুলি চিহ্নিত করে এগিয়ে যেতে পারবে।

 এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত সচিব ভূবন চন্দ্র বিশ্বাস, সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক ও সংস্কৃতি বিষয়ক কাউন্সিলর থমাস বমগার্টনার (Thomas Baumgartner) উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here