রূপসায় যুবতীকে হত্যা করে সর্বস্র লুট

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 41781

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (41781, 'post_views_count', '0')

0

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের দক্ষিণ নন্দনপুর গ্রামে এক যুবতীকে হত্যা করে তার সর্বস্র লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আজ শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে উক্ত গ্রামের আনসার মোল্লার কন্যা লাকি খাতুন (৩৫) দক্ষিণ নন্দনপুর গ্রামে নিজ বাড়িতে একা থাকতেন। অাজ শুক্রবার সাড়ে ১১টার দিকে কতিপয় সন্ত্রাসীরা তার বাড়িতে প্রবেশ করে সুকৌশলে তাকে হত্যা করে তার ঘরে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়েছে বলে নিহতের পারিবারিক সূত্র দাবি করছে।

Advertisement

দুপুর ১২টার পর ভিতর থেকে সিটকিনি দেওয়া গেট ভেঙে স্থানীয় জনসাধারনরা তার মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী (তালাক দেওয়া) ফুল মিয়া (৪৫)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান আত্মহত্যার আলামত তেমন পাওয়া যায়নি। তবে তার মৃত্যু রহস্য উদঘাটনের জন্য লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here