রাজাপুর উপজেলা শিক্ষা অফিসার লিজার অকাল মৃত্যু

0
712

জাকির সিকদার,রাজাপুরঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ফারহানা ইয়াসমিন লিজা চিকিৎসা অবস্থায় বুধবার বিকাল ৪ টায় ভারতে মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। জানা গেছে তিনি অসুস্থবস্তায় ভারতের কোলকাতার টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে রোগী হিসেবে চিকিৎসার জন্য ভর্তি হলে সেখানেই মৃত্যুবরন করেন।মরহুমের দেশের বাড়ি বাগেরহাট জেলার চিতলমাড়ি এলাকায়।তিনি ২০১৩ সালে রাজাপুরে মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছিলেন। তিনি হঠাৎ অসুস্থতার জন্য গত ১-৭-২০১৮ তারিখে ছুটি নিয়ে সু-চিকৎিসার জন্য ভারতে গিয়েছিলেন।

Advertisement

তার অকাল মৃত্যুতে রাজাপুরের সর্বস্তরের জনগন তার রুহের মাগফেরাত কামনা করেছেন । এছাড়াও উপজেলার আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি,ইসলামী আন্দোলন সহ উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম পারুল ,(রাজাপুর-কাঠালিয়া)সার্কেল সিনিয়র এএসপি মোজাম্মেø হোসেন রেজা, শিক্ষক,সাংবাদিক ও সুশিল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ শোক বার্তা জানিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here