রাজাপুরে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এক প্রার্থীর সংবাদ সম্মেলন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 23917

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (23917, 'post_views_count', '0')

0

জাকির সিকদার: ঝালকাঠির রাজাপুরে উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মুকুল মৃধা আাগামি জাতীয় নির্বাচনে ঝালকাঠি-১ আসনের নির্বাচনী এলাকা (রাজাপুর-কাঠালিয়) আওয়ামীলীগের মনোনয়ন পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। মোঃ নজরুল ইসলাম মুকুল মৃধা উপজেলার সদর ইউনিয়নের মৃত হোসেন মৃধার ছেলে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আসন্ন জাতীয় নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামীলীগের একজন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী। আমার সুদীর্ঘ রাজনৈতীক কর্মকান্ডে এ আসনের মানুষ আমাকে নির্বাচনে অংশগ্রহন করতে উৎসাহিত করেছে। তাই তিনি তাদেরকে অবজ্ঞা না করে সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন আগামি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন দিলে তবে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করবেন।

Advertisement

তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, তার আত্মীয় স্বজন যারা দেশের বাহিরে থাকেন তারা তাকে আর্থিক ভাবে সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন। ফলে তাকে নির্বাচনের খরচের জন্য আর কোন চিন্তা করতে হবে না। স্বাধীনতার পরে এমসিএ মোঃ ইসমাইল হোসেন মৃধা ছিলেন তার চাচাত ভাই। তিনি মানুষের কল্যানে আজীবন রাজনীতি করে গেছেন। সে হিসেবে মোঃ নজরুল ইসলাম মুকুল মৃধা ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামীলীগের মানোনয়ন পেতে দাবী রাখেন বলে জানান। তিনি এ আসন থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে রাজাপুর-কাঠালিয়া উপজেলার জনগনের সুখে দুঃখে সার্বক্ষনিক পাশে থেকে সাধারন মানুষে খেদমত নিয়োজিত থাকার প্রতিশ্রুতি দেন। এমতাঅবস্থায় তিনি যাহাতে ঝালকাঠি-১ আসন থেকে বাংলাদেশ আাওয়ামীলীগের মনোনয়ন পেতে পারেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা সহ অন্যান্য আওয়ামীলীগের নের্তৃবৃন্দের সহোযোগীতা কামনা করছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here