রাজশাহী কলেজ অধ্যক্ষকে ক্যারিয়ার ও পাইনিয়ার ক্লাবের ফুলেল শুভেচ্ছা

0
917

সংবাদাতাঃ বিশ্বখ্যাত এককালের এশিয়া মহাদেশে সেরাদেও তালিকায় অবস্থানরত ও বর্তমান দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৃতীয় বারের মত নির্বাচিত হওয়ায় রাজশাহী কলেজ অধ্যক্ষকে শুভেচ্ছা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব ও স্ট্যাটিসটিক্স পাইনিয়ার ক্লাবের সদস্যরা। শনিবার দুপুরে তারা এ অভিনন্দন জানান।

Advertisement

 

এসময় উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. লুৎফর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাকির আল ফারুকী, ক্লাবের সহ-সভাপতি সোহানুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ক্যারিয়ার ক্লাবের সভাপতি সাজেদুর রহমান রনি, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মেহেদী মঞ্জুর, রাহাত খান, দপ্তর সম্পাদক সাব্বির রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল বাসির ফুয়াদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান আলী শুভ, নির্বাহী সদস্য শোয়াইব পারভেজ, ফরহাদ হাসান, সানজিনা শারমিন সহ ক্লাবের সদস্যরা। উল্লেখ্য, বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। এতে সারা দেশের মধ্যে তৃতীয় বারের মত সেরার মুকুট অর্জন করেছে রাজশাহী কলেজ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here