রাজশাহীর বাঘায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 15486

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (15486, 'post_views_count', '0')

0

মোঃ আখতার রহমান:
প্রাণি সম্পদ সেবা সপ্তাহের আলোচ্য শ্লোগান “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে বাঘায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

 

গতকাল (২৩/০১/২০১৮) মঙ্গলবার উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। বাঘা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, কৃষি সম্প্রসারণ অফিসার নাজনীন সুলতানা, মৎস্য অফিসার আমিরুল ইসলাম, প্রাণী সম্পদ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অফিসার ডা. আমিনুল ইসলাম।
বক্তারা বলেন, নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ সবল মেধাবী জাতি। হাঁস, মুরগী, ছাগল, ভেড়া, গরু, মহিষ পালনে আয় তুলনামূলকভাবে অনেক বেশি। পোল্ট্রি ও গরুর খামার ছাড়াও আধুনিক পদ্ধতিতে হাঁস, মুরগী, ছাগল, ভেড়া, পালন করে চাষীরা ক্রমান্বয়ে এগিয়ে চলেছেন। খামারিরা ইতোমধ্যে তাদের খামারকে প্রসারিত করেছেন। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর চাষিদের সেবায় নিয়োজিত রয়েছেন। চাষীদের সার্বক্ষনিক পরামর্শ প্রদান করে যাচ্ছেন বাঘা উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর । প্রাণি সম্পদ অধিদপ্তরের পরামর্শ নিয়ে আধুনিক পদ্ধতিতে খামার করে অনেকে লাভবান হচ্ছেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পোল্ট্রি খামারি ও স্কুলের শিক্ষার্থীরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here