রাজশাহীতে ‘উগ্রবাদী আস্তানায়’ অভিযান, নিহত ৬

0
1891

রাজশাহীর গোদাগাড়ীর হাবাসপুরে উগ্রবাদী আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন উগ্রবাদী এবং একজন দমকলবাহিনীর কর্মী।
উগ্রবাদী আস্তানা সন্দেহে নিরাপত্তা বাহিনী সেটি ঘিরে ফেলার পর ভেতর থেকে বেরিয়ে এসে ‘আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে’তারা নিহত হয় বলে পুলিশ সূত্র মিডিয়াকে জানিয়েছে। তাদের বিস্ফোরণে দমকল বাহিনীর সদস্য নিহত হয়।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে রাজশাহী শহর থেকে ৩০ কিলোমিটার দূরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হাবাসপুর মাছমারা বেনীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সি জানান।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here