রাজপথের মাধ্যমেই তার মুক্তি আমাদেরকে অর্জন করতে হবে : মওদুদ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 26817

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (26817, 'post_views_count', '0')

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আইনি প্রক্রিয়া আপাতত ভুলে গিয়ে  রাজপথকেই খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ হিসেবে বেছে নিতে হবে। তিনি আরো বলনে, বেগম খালেদা জিয়ার মুক্তি আইনি প্রক্রিয়ায় হওয়ার কথা কিছুটা ভুলে যেতে হবে। তার মুক্তির একমাত্র পথ হলো রাজপথ।

Advertisement

এই রাজপথে এর মোকাবিলা করতে হবে, রাজপথের মাধ্যমেই তার মুক্তি আমাদেরকে অর্জন করতে হবে। আজ বুধবার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মওদুদ আহমদ বলেন, আমরা এজন্য প্রস্তুতি নিচ্ছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। নতুন করে কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচির সঙ্গে আমাদের আগামী দিনে রাজনীতি জড়িত, আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়া জড়িত, গণতন্ত্রের ফিরে পাওয়া জড়িত, বিচার বিভাগের ফিরে পাওয়া জড়িত। নতুন কর্মসূচি সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, বৃহত্তর জাতীয় ঐক্যে সৃষ্টি করে আজকে আমাদের এগিয়ে যেতে হবে এবং এই সরকারকে বাধ্য করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করার জন্য। তিনি আরো বলেন, এছাড়া বাংলাদেশের মানুষের জন্য অন্য কোনো পথ নাই। ১৬ কোটি মানুষের মুক্তি এখন নির্ভর করছে এই জাতীয় ঐক্যের মাধ্যমে আন্দোলনকে সফর করা। এ ছাড়াও আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তিতে ‘নিম্ন আদালতকে ব্যবহার করে সরকারের হস্তক্ষেপের’ সমালোচনা করেন সাবেক আইনমন্ত্রী। মানববন্ধন আরো বক্তব্য রাখেন লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির রিয়াজুল ইসলাম রিজু, মিয়া মো. আনোয়ার, ফখরুল আলম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here