রাইদা পরিবহনে অগ্নিকান্ড

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 14294

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (14294, 'post_views_count', '0')

0

রাজধানীর ফার্মগেট এলাকায় রাইদা পরিবহন নামে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই বাসে থাকা ৮ যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাই আশঙ্কামুক্ত। অধিকাংশেরই হাত ও মুখে সামান্য ঝলসে গেছে। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ১১টার দিকে আলরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তেজগাঁও থানার ওসি মাজারুল ইসলাম সাংবাদিকদের জানান, কিছু যুবক শাহবাগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে যাচ্ছিল। বাসটি ফার্মগেট আলরাজী হাসপাতালের সামলে এলে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

 

আগুনে বাসের ভেতরের কয়েকটি সিট পুড়ে গেছে। ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আগুনে সাতজনের ১ থেকে ২ শতাংশ পুড়েছে, কারও হাত, কারও মুখ। পোড়া সামান্য।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here