রংপুর কেন্দ্রীয় কারাগারে হায়দার আলী (২৩) নামের এক হাজতির মৃত্যু

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 72835

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (72835, 'post_views_count', '0')

0

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার:রংপুর কেন্দ্রীয় কারাগারে হায়দার আলী (২৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ (৩০ আগস্ট) বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে

Advertisement

চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হায়দার আলী’র বাড়ি রংপুর নগরীর শাপলা চত্বর চামড়া পট্টি এলাকায় এবং সে নুর ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ। তিনি জানান, গত ২৬ আগস্ট বিচারাধীন একটি মাদক মামলায় কারাগারে পাঠানো হয় হায়দার আলীকে। কারাগারে আসার পর থেকে হায়দার আলী অসুস্থ ছিলেন। হাজতি হায়দার আলী বুধবার সকালে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স ২৩ বছর বলেও জানান রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ। রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, মৃত হায়দার আলী’র পোস্টমর্টেম এর জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টেম হলে নিশ্চিত হওয়া যাবে, কি কারণে ওই হাজতির মৃত্যু হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here