যুবলীগ বিএনপি সংঘর্ষে আহত ৫

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 9491

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (9491, 'post_views_count', '0')

0

বিশেষ প্রতিবেদক,বরগুনাঃ বরগুনা জেলার বামনা উপজেলার বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে বামনা উপজেলা বিএনপির স্থানীয় কলেজ রোডের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, সকালে বামনায় উপজেলা বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা স্থানীয় কলেজ রোডের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃতি লাভ করায় উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে যাচ্ছিল। এ সময়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
এক পর্যয়ে ইট-পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের ৫ নেতাকর্মী গুরুতর আহত হয়। যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতারা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর চালায়। পরে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় আহতরা হলেন, বামনা উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানা, বরগুনা জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক ইয়াসির আরাফাত তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মোর্শ্বেদ, যুবলীগ সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান শিবলী ও ছাত্রলীগ কর্মী হাসিবুর রহমান।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here