যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে তিনজনকে কোপাল দুর্বৃত্তরা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 57960

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (57960, 'post_views_count', '0')

0

রাজধানীর যাত্রাবাড়ীর শেখদী এলাকায় দুর্বৃত্তরা একটি বাসায় ঢুকে তিনজনকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রুহুল কুদ্দুস বাবু (৪৫), ইয়াসমিন আক্তার (৪০) ও মাহমুদা মেহরিন কিবরিয়া (১৬)। এদের মধ্যে রুহুল কুদ্দুস বাবুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইয়াসমিন জানান, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা সন্ধ্যায় বাসায় ঢুকে প্রথমে তার মেয়েকে কোপাতে শুরু করে। মেয়ের চিৎকারে মা এগিয়ে গেলে তার মাথায়ও কোপ দেয়। তার আগে দুর্বৃত্তরা বাবুকে কুপিয়ে গুরুতর আহত করেন।

আহত গৃহবধূ আরও জানান, তিনি নোয়াখালীর চৌমুহনী উপজেলার দরবেশপুর গ্রামের মাসুদ কিবরিয়ার স্ত্রী। বর্তমানে তারা শনির আখড়ার শেখদী যাত্রাবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।

ঢামেক হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার বিষয়টি শুনেছি। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এখনো তেমন কিছু জানা যায়নি, বিস্তারিত জানলে পরবর্তীতে জানানো হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here