যদি তার চিকিৎসা না করা হয় তাহলে অন্ধত্বের আশঙ্কা রয়েছে

0
600

গ্লু কোমা হলে মানুষ চোখে কম দেখে। একারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখে ব্যাথা হওয়ার পর জেল কর্তৃপক্ষ চিকিৎসকদের ডেকে নেয়। কিন্তু সেখানে দুই ঘন্টা অপেক্ষা করার পর ম্যাডামের সঙ্গে ডাক্তারদের সাক্ষাৎ হয়নি। কারণ অনুমানের উপরে তো কোনো চিকিৎসা করা যায় না। এজন্য সংবাদ সম্মেলনে ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসকরা এই আশঙ্কার কথা বলেছেন।

Advertisement

এসব কথা বলেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার সকালে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, যেহেতু তার চোখের সমস্যা আগে থেকেই ছিলো। তাই তারা আশঙ্কা করেছেন যদি তার চিকিৎসা না করা হয় বা না করেন তাহলে অন্ধত্বের সম্ভাবনা থেকে যায়। জাহিদ হোসেন বলেন, যদি আপনি চিকিৎসা করান ঠিকমত ওষুধ ব্যবহার করেন তাহলে হবে না। আপনাদের নিশ্চয় মনে আছে ম্যাডাম যখন বাইরে ছিলেন তখন কিন্তু ওনি কিছু সময় পর পর চোখে ড্রপ দিতেন। খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক আবদুল কুদ্দুছ বলেন, ওনার অসুখগুলো আগে থেকেই ছিল। চোখের কর্নিয়া ড্রাই হয়ে গেছে। দ্রুত চিকিৎসা না হলে অন্ধ হয়ে যেতে পারেন। ওয়ান স্টপ সার্ভিস যেখানে দেওয়া যায়, সেখানে তাঁর সুচিকিৎসা প্রয়োজন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here