ময়মনসিংহে অভিনব কায়দায় মোড়ক পাল্টিয়ে নকল ঔষধ ব্যবসা!

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 1615

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (1615, 'post_views_count', '0')

0

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জেঅভিনব কায়দায় মোড়ক পাল্টিয়ে নকল ঔষধ জালিয়াতির খবর পাওয়া গেছে। মোড়ক পাল্টালেই বেনামি থেকে হয়ে যায় নামি কোম্পানির ওষুধ। স্কয়ার কোম্পানির ওষুধের দাম কমিয়ে কম মূল্যে বি

ক্রি করছে একটি চক্র। বিভিন্ন নামি-দামি ওষুধ কোম্পানির মোড়ক নকল করে বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জাটিয়া ইউনিয়নের কুমারুলী গ্রামের মৃত আবেদ আলীর ছেলে রাসেল মিয়া (৩০)। তিনি গত ৭ বছর ধরে বিভিন্ন কোম্পানির ওষুধের লেবেল লাগিয়ে বিক্রি করছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। পুলিশ রাসেলের নকল ওষুধের কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ওষুধসহ আটক করেন। পরে থানায় এনে অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেয়া হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাটিয়া ইউনিয়নের কুমারুলী গ্রামের রাসেল মিয়া এক ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সেই সুবাদে বিভিন্ন ওষুধ

কোম্পানি ও ওষুধ সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন। পরে চাকরি ছেড়ে তিনি নিজের বাড়িতে বিভিন্ন ওষুধ কোম্পানির ওষুধের লেবেল লাগিয়ে ভেজাল ওষুধ বিক্রি শুরু করেন। গত ৭ বছর ধরে নিজ বাড়িতে বসেই চালাচ্ছেন রাসেল ভেজাল ওষুধের ব্যবসা। এতে ওষুধ খেয়ে অনেক লোক অসুস্থ হয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here