ম্যারাডোনার সুস্থতা কামনায় পেলে

0
776

অবি ডেস্কঃ তাদের সম্পর্কটা আক্ষরিক অর্থেই অম্লমধুর। সর্বকালের সেরার প্রশ্নে পরস্পরকে এক চুলও ছাড় দিতে অনিচ্ছুক দুঃসময়ে ঠিকই একে অপরের সমব্যথী হন তারা।

Advertisement

গত বছর পেলের অসুস্থতার খবর শুনে দ্রুত তার আরোগ্য কামনা করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। এবার আর্জেন্টাইন গ্রেটের সুস্থতা কামনা করে দারুণ এক বার্তা পাঠালেন ব্রাজিলীয় কিংবদন্তি পেলে।

অতীতের সব তিক্ততা ভুলে অনুজ ম্যারাডোনাকে বন্ধু হিসেবে চিত্রিত করলেন ফুটবল সম্রাট। হার্নিয়ার সমস্যা ও পাকস্থলীতে রক্তক্ষরণের কারণে শনিবার বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে ৫৮ বছর বয়সী ম্যারাডোনার।

সফল অস্ত্রোপচারের পর সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। আপাতত বাড়িতেই কিছুদিন বিশ্রামে থাকবেন ফুটবল রাজপুত্র।

ম্যারাডোনার অসুস্থতার খবর শুনে টুইটারে তার দ্রুত সুস্থতা কামনা করে ৭৮ বছর বয়সী পেলে লিখেছেন, ‘হেই দিয়েগো। আমাদের ১০ নম্বর ক্লাবের সদস্য সুস্থ নেই জেনে ভালো লাগছে না। বন্ধু, আশা করছি তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here