মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ২০ হাজার কোটি টাকা

0
1073

চলতি বছরের অক্টোবরে মোবাইল ব্যাংকিং লেনদেন বেড়েছে। এ মাসে মোট লেনদেন হয়েছে ২০ হাজার ৬৯২ কোটি ৪৩ লাখ টাকা। যা সেপ্টেম্বর মাসের চেয়ে প্রায় ৬ দশমিক ২৭ শতাংশ বেশি। সেপ্টেম্বর মাসে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছিল ১৯ হাজার ৪৭১ কোটি ৪১ লাখ টাকা। এদিকে মোট লেনদেন বাড়ায় দৈনিক লেনদেনও বেড়েছে। এ মাসে দৈনিক লেনদেন হয়েছে ৬৮৯ কোটি ৭৫ লাখ টাকা। যা সেপ্টেম্বর মাসে ছিল ৬৪৯ কোটি টাকার কিছু বেশি। তবে এ মাসে ক্যাশ ইন ট্রানজেকশন, ক্যাশ আউট ট্রানজেকশন ও ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন বাড়লেও বেতন-ভাতা, ইউটিলিটি বিল পরিশোধ ও রেমিট্যান্সের অর্থ প্রেরণ কমেছে।

Advertisement

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, অক্টোবর মাসে মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশ ইন ট্রানজেকশন হয়েছে ৮ হাজার ৯৫০ কোটি ৮০ লাখ টাকা। এ সময় ক্যাশ আউট ট্রানজেকশন হয়েছে ৭ হাজার ৯৫৩ কোটি ৭২ লাখ টাকা।
সেপ্টেম্বর মাসে মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশ ইন ট্রানজেকশন হয়ছিল ৮ হাজার ২৮২ কোটি ৬৫ লাখ টাকা ও ক্যাশ আউট ট্রানজেকশন হয়েছিল ৭ হাজার ৫৪৫ কোটি ১৪ লাখ টাকা। ফলে এক মাসের ব্যবধানে ক্যাশ ইন ও ক্যাশ আউট ট্রানজেশন বেড়েছে ৮ শতাংশ ও ৫ দশমিক ৪২ শতাংশ। এ সময় ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে ট্রানজেকশন হয়েছে ৩ হাজার ২৬ কোটি টাকা। যা আগের মাসে ছিল ২ হাজার ৮৫০ কোটি টাকা।
এক মাসে ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে লেনদেন বেড়েছে ৬ দশমিক ১৮ শতাংশ। অন্যদিকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অক্টোবর মাসে ১৮৩ কোটি ৪৭ লাখ টাকার বেতন পরিশোধ করা হয়েছে। যা আগের মাসের তুলনায় ৩ দশমিক ৮৮ শতাংশ কম। আগের মাস সেপ্টেম্বরে বেতন পরিশোধ করা হয়েছিল ১৯০ কোটি ৮৮ লাখ টাকা। এ সময় ইউটিলিটি বিল পরিশোধ প্রায় ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০২ কোটি ৫২ লাখ টাকায়। আগের মাসে ইউটিলিটি বিল পরিশোধ করা হয়েছিল ২২৫ কোটি ৪৯ লাখ টাকা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here