মোটর সাইকেলযোগে গাঁজা পাচার, পুলিশ সদস্যসহ ২ জন গ্রেফতার

0
545

হবিগঞ্জ জেলার মাধবপুরে গাঁজা পাচারকালে এক পুলিশ সদস্যসহ ২ জন কে গ্রেফতার করা হয়েছে, মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতদের হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরন করেন। ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল মাধবপুর থানার পুলিশ কনস্টবল মনির হোসেন (কংনং ১৩১১, বিপি নং ৯৯১৮২০৬৫১৯) ও উপজেলার উত্তর বেজুড়া গ্রামের রঙ্গু মিয়ার ছেলে শাকিল মিয়া (২৮)। এ ঘটনায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস.আই) রতন লাল দেব বাদী হয়ে মঙ্গলবার থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মাধবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সীমান্তবর্তী মনতলা এলাকা থেকে একটি মোটরসাইকেল যোগে মনির হোসেন ও তার বন্ধু শাকিল কে নিয়ে মাধবপুর দিকে আসছিল।

Advertisement

এসময় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক রতন লাল দেবের নেতেৃত্বে টহল দ্বায়িত্বে থাকা একদল পুলিশ উল্লেখিত এলাকায় গতিরোধ করে তল্লাশী চালিয়ে তাদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে। পরে পুলিশ কনস্টেবল মনির হোসেন ও শাকিলকে গাঁজাসহ মাধবপুর থানায় সোর্পদ করা হয়। এ ঘটনায় এসআই রতন লাল দেব বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় হবিগঞ্জ পুলিশ সুপার মুরাদ আলীর নির্দেশে পুলিশ কনস্টবলসহ শাকিলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মাহমুদুল হাসানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here