মোটরসাইকেল চুরির সময় চোর চক্রের এক সদস্যকে আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 41446

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (41446, 'post_views_count', '0')

0

সোলায়মান হোসেন রুবেল: নেত্রকোনা পৌর শহর থেকে তালা ভেঙে মোটরসাইকেল চুরি করার সময় রফিক শাহ্ নামে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় জয়ের বাজার থেকে তাকে মোটরসাইকেল চোর চক্রের রফিক শাহ্ কে আটক করা হয়। চোর রফিক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দি গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে। চুরির ঘটনায় চোরকে আটকের পাশাপাশি ডিসকভার ১০০ সিসি মডেলের মোটরসাইকেলটি জব্দ করা হয়। তবে আটক চোরের অপর সাথী বাচ্চু মিয়া পালিয়ে যান।বাচ্চু নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ গ্রামের বাসিন্দা।

Advertisement

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সদরের আসদআটি গ্রামের মানিক মিয়া তার মোটরসাইকেলটির পার্কিং করে জয়ের বাজারে ঢুকেন। এ সুযোগে চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলটির তালা ভেঙে ফেলে। পরে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টের পেয়ে পুলিশ সদস্যরা রফিককে আটক করেন। অপরদিকে চোর চক্রের অপর সদস্য বাচ্চু পালিয়ে যেতে সক্ষম হয়। রফিককে একটি চোর চক্র ঢাকার গাজীপুর থেকে নেত্রকোনায় মোটরসাইকেল চুরির জন্য ভাড়া করে এনেছে।জিজ্ঞাসাবাদে আরও বিস্তারিত জানা যাবে।আটকসহ পালিয়ে যাওয়া চোর চক্রের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here